মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কুতুবদিয়ায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

শেয়ার করুন

কুতুবদিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের কুতুবদিয়ায় ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। আটককৃত নারী মাদক ব্যবসায়ী একজন দোকানদার। এবং ঐ সময় তার দোকান তল্লাশী করে ২১ পিছ ইয়াবা পাওয়া যায়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মোহাঃ আজমের স্ত্রী মনুয়ারা বেগম প্রকাশ ( বতুরী) ( ৫২)।

সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মাতবর পাড়ায় কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে এসআই সঞ্জয় সিকদার, এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় মনোয়ারা বেগমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দোকান তল্লাশী করে ২১ পাওয়া যায়।

থানা সূত্রে জানায়, আটককৃত নারী মাদক ব্যবসায়ী মনোয়ারার সিডিএমএম পর্যালোচনা করলে কুতুবদিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ধৃত আসামী মনোয়ারা বেগমকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার করুন