৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুবদিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

আবুল কাশেম,(কুতুবদিয়া): উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে গতকাল সোমবার অনুষ্টিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, ছৈয়দা মেহেরুন নেছা, থানা অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌস, ইউপি চেয়ারম্যান যথাক্রমে জালাল আহমদ, আ.স.ম.শাহরিয়ার চৌধুরী, আখতার হোছাইন, চেয়ারম্যান প্রতিনিধি আবুল কালাম, হুমায়ুন কবির বাদশাহ্, বড়ঘোপ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.হাছান কুতুবী, কোস্টগার্ড’র কন্টিজেন্ট কমান্ডার কবির আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবদুস সাত্তার, কুতুবদিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, ধুরুং হাইস্কুলের প্রধান শিক্ষক মোরশেদ আলম, কবি জসিম উদ্দিন হাইস্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সতরুদ্দীন হাইস্কুলের প্রধান শিক্ষক শুকুর আলম আযাদ ও কুতুবদিয়া অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম সাধারন সম্পাদক ইফতেখার শাহাজিদ রোকন ঘাট ইজারাদার আবুল কালাম আযাদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উপজেলায় বর্তমান আইন শৃঙ্খলা পরিবেশ সন্তোষজনক দাবী করে চলতি লবণ মৌসুমে সরকারী-বেসরকারী জমির দখল-বেদখল নিয়ে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে সজাগদৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তাগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।