মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কুতুবদিয়া চ্যানেল থেকে ৬টি বিহিন্দি জাল জব্দ

শেয়ার করুন

আবুল কাশেম, কুতুবদিয়া : ১৫ অক্টোবর রবিবার ভোরে কুতুবদিয়া চ্যানেলে অভিযান চালিয়ে পেকুয়ার মগনামা উপকূল হতে ৬টি বিহিন্দি জাল জব্দ করেছে কুতুবদিয়া মৎস্য অধিদপ্তর।পরে জব্দকৃত জালগুলো বড়ঘোপ ঘাট সংলগ্ন এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। কুতুবদিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, ১ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত “ইলিশ সংরক্ষণ অভিযান-২০১৭” বাস্তবায়নে কুতুবদিয়া উপজেলা প্রশাসন,বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক জোর তৎপরতা অব্যাহত রয়েছে। অন্যদিকে এ বছর জেলেরা সাগরে মাছধরা বন্ধ থাকা সময়ের জন্য সরকারিভাবে এখনো কোন আর্থিক বা খাদ্য সহায়তা পায়নি। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, কুতুবদিয়ায় ৮৪৫৯ জন নিবন্ধিত জেলে রয়েছে। এদের প্রত্যেকেই যেন খাদ্য সহায়তা পায় সে জন্য ইতোমধ্যে মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে।

শেয়ার করুন