৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২ | ১৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিন পালিত

কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে কুতুবদিয়া কলেজ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার কলেজ প্রাঙ্গনে এসে মিলিত হয়। র‌্যালী পরবর্তী শুরু হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি খোরশেদ আলম, প্রধান বক্তা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বাপ্পি, সাউদ আল ফরহাদ ও নাইমুল ইসলাম। কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক আবু ইউছুপ বাবলার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টোর সঞ্চালনায় এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কুতুবদিযা কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ রাসেল। এতে আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, নাইমুদ্দিন, আব্দুল কাদের, রুহুল কাদের, তানিম, তানজীল, শাহেদ, জিল্লু, শরীফ, নুরুল আবছার, রাহাত, হিজবুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।