মূল খবরে যান

শিরোনাম
● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া

কুতুবদিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভা সম্পন্ন

শেয়ার করুন

 

 

কুতুবদিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা আজ (২২ মার্চ) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) আবু হাসনাত মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবদিয়া মহেশখালীর সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক (এমপি), কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান সৈয়দা মেহেরুন্নেসা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জয়নাল আবেদীন ,ওসির প্রতিনিধি এসআই বদিউল আলম, কোস্টগার্ড ইনচার্জ মশিউর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম, উত্তর ধূরুং ইউপির চেয়ারম্যান আ.স.ম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধূরুং ইউপির চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপির চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোছাইন, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান জালাল আহামদ ও আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান নুরুচ্ছাফা বিকম, উপজেলা প্রকৌশলী মোঃ মহসীন, রেঞ্জ কর্মকর্তা অসিত কুমার দাশ, খাদ্য কর্মকর্তা মোরশেদুল করিম সবুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী, প্রাথমিক অফিসার ওমর ফারুক, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে লিটন কুতুবী, বড়ঘোপ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম, কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
সভায় সাগরে জলদস্যুতা, জেলে অপহরণ পূর্বক মুক্তিপণ আদায়, ট্রলিতে অতিরিক্ত লবণ পরিবহনে রাস্তা-ঘাট বিনষ্ট, প্যারাবন রক্ষা, বাল্যবিবাহ, পাসপোর্ট ভেরিফিকেশনে অতিরিক্ত ফি আদায়সহ নানা বিষয়ে আলোচনা হয়। সাগরের উপকূলে উপদ্রব হ্রাসের লক্ষে কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য অনুরোধ জানান। কক্সবাজার জেলার কুতুবদিয়া উপকূলে আজম কলোনী গ্রামে এক ভূমিদস্যু প্রকাশ্যে অস্ত্র শস্ত্রে সজ্জিত ডাকাত বাহিনী নিয়ে লবণমাঠ দখল করতে গিয়ে লবণচাষীদের ওপর ব্যবহৃত অস্ত্র উদ্ধার না হওয়ায় উদ্ধিগ্ন সাধারণ মানুষ। অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।

শেয়ার করুন