১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কুতুবদিয়ায় সুপারডাইকে বেড়িবাঁধ নির্মাণ ও পারাপারে ফেরী সার্ভিস চালুর দাবী

নিজস্ব প্রতিবেদক:

বিগত ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরনে কক্সবাজার পৌর ভবনের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও স্মরন সভার আয়োজন করে কক্সবাজারস্থ কুতুবদিয়া সমিতি। বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক হুমায়ুন কবির সিকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবীদ কক্সবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড, কুতুবদিয়া পাড়ার কাউন্সিলর এস আই এম আকতার কামাল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজ সেবক, কক্সবাজার জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও রাজনীতিবীদ আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, কুতুবদিয়া সমিতির উপদেষ্টা আলহাজ্ব হারুন উর রশিদ সিকদার, সাবেক অর্থ সম্পাদক সলিমুল্লাহ চৌধূরী ও মাও: বদরুদ্দোজা কুতুবী, কুতুবদিয়া পাড়ার বিশিষ্ট শিক্ষাবীদ ও সমাজসেবক মাষ্টার কাইছার, ইকরা গার্লস মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এজাবতুল্লাহ কুতুবী, বীচ ইসলামিক ইনস্টিটিউট এর প্রধান শিক্ষক মাওলানা ফোরকানুর রশিদ। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহবুবুল হক, ফসিহ উদ্দিন, আবদুল গাফফার কুতুবী, এ কে এম রিদওয়ানুল করিম, ব্যাংকার শহিদুল ইসলাম, মাষ্টার আনসার কুতুবী, মাষ্টার আবু তৈয়বসহ প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন মাওলানা শফিউল আলম কুতুবী। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সালাউদ্দিন মুঃ তারেক।
উক্ত দোয়া মাহফিল ও স্মরন সভা অনুষ্ঠানে বক্তারা ভয়াল ২৯ এপ্রিলের স্মৃতিচারন করেন। কুতুবদিয়ার চতুর্পাশে সুপার ডাইকের মাধ্যমে বেড়িবাঁধ নিমার্ণের জোর দাবী এবং কুতুবদিয়া চ্যানেল পারাপারে কুতুবদিয়া ফেরী সার্ভিস চালুর দাবী দীর্ঘ দিনের। এছাড়া কুতুবদিয়াকে একটি আকর্ষনীয় পর্যটন জনপদ হিসেবে গড়ে তোলার জোর দাবী উত্থাপন করেন। কুতুবদিয়াকে বিদ্যুতায়িত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সাংসদসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয় কুতুবদিয়া সমিতির পক্ষ থেকে। সভায় কয়েকজন বিশিষ্ট সিন্ডিকেট করে সমিতিকে নিজের সম্পদ মনে করে আজীবন জিম্মি না করার বিষয়ে আহবান জানানো হয়।

সভাপতির পরামর্শক্রমে কক্সবাজার সদর উপজেলার প্রত্যেক ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে কুতুবদিয়া সমিতিকে একটি সার্বজনিন সমিতি হিসেবে গড়ে তোলার পাশাপাশি আরও গতিশীল ও সুসংহত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।