১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কুতুবদিয়ায় সীমানা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পিতা- মেয়ে আহত

নিজস্ব প্রতিবেদক:

কুতুবদিয়ায় উপজেলার উত্তর ধুরুং এর উত্তর নাপিতপাড়া এলাকায় সীমানা বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পিত-মেয়ে গুরুত্বর আহত হয়েছে। তৎমধ্যে মেয়ের মুখে মারাক্তক জখম হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার সকাল ৮ টায় এ হামলার ঘটনা ঘটে।

মারাক্তক জখমপ্রাপ্ত মরিম বিবির (৮) মা রেকছেনা বেগম জানান, সোমবার সকালে বাড়ির ঘেরা দেয়ার সময় স্থানীয় একটি চক্র বাঁধা দেন। এক পর্যায়ে আবদুস শুক্কুর প্রকাশ মানিক ও ছালামত উল্লাহ’র নেতৃত্বে ৪/৫ জন হামলা চালায়। এই ঘটনায় আবু বক্কর (৫০) ও আবু বক্করের মেয়ে মরিম বিবি (৮) গুরুত্বর আহত হয়। এর মধ্যে মরিম বিবির টুটে মারাক্তক জখম হয়।
রেকছেনা বেগম আর জানান, আমার মেয়ের ৩ টি দাঁত পড়ে গেছে। এবং টুটে ৮ টি শেলাই করা হয়েছে।
তিনি হামলার ঘটনাটি কুতুবদিয়া থানাকে অবহিত করা হয়েছে বলে দাবি করেন। বর্তমানে মরিম বিবি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।