২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কুতুবদিয়ায় জেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখার পরে সাগরে মাছ ধরতে গিয়ে মঙ্গলবার ঝড়ের কবলে পড়ে ট্রলার ঢুবির ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার (১৭ মে) ভোর চারটার দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত জেলের নাম বিশ্বনাথ চন্দ্র দাস (৩৮)। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের আদিনাথ মাস্টারের বাড়ির যশোদা কুমার দাসের ছেলে।
স্থানীয় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ড সদস্য আক্তার কামাল তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৪ জেলে নিয়ে বিশ্বনাথসহ অন্য জেলেরা শনিবার সাগরে মাছ ধরতে যায় কুতুবদিয়ার রত্ন সেন দাসের এফবি সাগর নামে একটি ট্রলার। ঘূর্ণিঝড় মোখার কারণে তারা কূলে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মঙ্গলবার রাত ১০টার দিকে ট্রলারটি আবারো বঙ্গোপসাগরে যায়। রাত দেড়টার দিকে কূলে ফেরার সময় গুলিদ্ধার নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি। ঝড়ে ১৪ মাঝিমাল্লা নিয়ে উল্টে যায় ট্রলারটি। পরে ১৩ জন জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন বিশ্বনাথ। অন্য একটি ট্রলার নিয়ে খোঁজাখুঁজির পর বুধবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় এক জেলের মৃত্যুর খবর শোনেছি। ডুবন্ত ট্রলার ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।