১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কুতুবদিয়ায় জীপ দূর্ঘটনায় আ‘লীগ নেতাসহ আহত ৬

কক্সবাজারের কুতুবদিয়ায় জীপ দূর্ঘটনায় আ‘লীগ নেতাসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আজম সড়কে কৈয়ারবিল সেন্টার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোতাহের হোসেন কোম্পানির অসুস্থ ভাই শাহজাহানকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের উদ্দেশ্যে নিজের মালিকানাধীন একটি জীপ নিয়ে পরিবারের সদস্যরা ষ্টীমার ঘাটে এগিয়ে দিয়ে আলী আকবর সিকদার পাড়ায় বাড়ি ফেরার পথে আজম রোডে সেন্টার নামক স্থানে একটি মালবাহি ট্রলি জীপটিকে ধাক্কা দিলে উল্টে যায়।

এ সময় জীপের যাত্রী আ‘লীগ নেতা মোতাহের হোসেন(৫৪), তার স্ত্রী সাদিয়া বেগম(৪৭), তার দু’বোন শরীফা আক্তার(৩৭) ও রাজিয়া বেগম(৪২), ভগ্নীপতি জকির আহমদ ( ৫০) এবং দিলুয়ারা বেগম (৪৫) গুরতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক একেএম কামরুল হাসান সোহেল জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।