২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কুতুবদিয়া হাসপাতালে নারীর রহস্যজনক মৃত্যু

deathকক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের পশ্চিম আমজাখালী গ্রামের সেলিনা আক্তার (৫০) মৃত্যু বরণ করেছেন। গত শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কুতুবদিয়া হাসপাতালে তিনি মারা যান।

মৃত নারী একই এলাকার মৃত আলী আলমের ছেলে।

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে ধান কাটার জের ধরে প্রতিবেশী আব্দুস সালামের সঙ্গে সেলিনার পরিবারের বিরোধ হয়।ওই সময় সেলিনা আহত হয়। সেদিনই তাকে কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পরে ১ অক্টোবর তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি অনেক আগেই বাড়ি ফিরেন।

কিন্তু শনিবার হঠাৎ সেলিনা অসুস্থ হয়ে পড়লে তাকে কুতুবদিয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি মারা যান।

এ ঘটনার সেলিনার বড় মেয়ে রোজিনা বাদী হয়ে কুুতুৃবদিয়া থানায় মামলা দায়ের করেন।

নিহতের বড় মেয়ে রোজিনা জানান, সেপ্টেম্বরের ঘটনার পর থেকে তার মা অসুস্থ ছিলেন। কিন্তু অর্থাভাবে মায়ের সুচিকিৎসা করাতে পারেননি। তাই তার দাবি, তার মাকে হত্যা করা হয়েছে।

তবে কুতুবদিয়া থানার এসআই শাহাজাহান জানান, চিকিৎসক হার্ট অ্যাটাক দাবি করলে নিহতের মেয়ে তার মা পূর্ব ঘটনায় প্রাপ্ত আঘাতে মারা গেছে বলে লিখিত অভিযোগ করেছেন।

এই অভিযোগের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।