২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কুতুবজোমে অপহৃত ছাত্রকে উদ্ধার করতে গিয়ে অপহরনকারীদের হামলায় আহত-৪

ahoto
মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় অপহৃত ছাত্রকে উদ্ধার করতে গিয়ে অপহরনকারীদের হামলায় কলেজ ছাত্রী সহ আহত ৪ জন। আহত পরিবার সদস্যদের দেওয়া তথ্যমতে, ৪ এপ্রিল বিকাল ৩টায় কুতুবজোম পশ্চিম পাড়া এলাকার মানবপাচারকারীর শীর্ষ দালাল আবছার, সালাহ উদ্দিন, নুরুল হক, হামিদ, তারেক, জাহাঙ্গীর আলম ও প্রজা খাতুনের নেতৃত্বে একদল মানবপাচারী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে একই এলাকার দিলুয়ারা বেগম, নুর কবির, সেলিম, জিয়াসমিনকে পিঠিয়ে গুরুতর আহত করেছে। আহত দিলুয়ারা বেগম ও নুর কবিরের অবস্থা আংশঙ্কা হওয়ায় কর্তব্যরত ডাক্তার ককসবাজার সদর হাসপাতালে প্রেরন করেন। ঘটনার উৎপত্তি সর্ম্পকে জানাগেছে, কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোঃ সাগর (১৮) কে অপহরন করে নিয়ে মানবপাচার মামলার সদ্য জামিনে মুক্ত হয়ে আবারো পুরোদমে পাচারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাহাঙ্গীর ও আবছার গংয়েরা তাদের গোপন আস্তনায় নিয়ে যায়। সেই আস্তনা থেকে প্রাসাবে কথা বলে সাগর পালিয়ে আসার পথে মানবপাচারের দালালেরা দেখে ফেলে তখন সাগরকে আবার তাদের আস্তানায় নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসিঁ দেখে ফেলে তখন সাগরের আত্বীয় স্বজনেরা তাকে উদ্ধারের চেষ্টা করলে  মানবপাচারের দালাল আবছার গংয়েরা হামলা চালিয়ে উপরোক্ত ব্যক্তিদের আহত করে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোছেন জানান, আমার কাছে এখনো লিখিত কোন অভিযোগ আসেনি আসলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।