২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কুতুপালংয়ের পাহাড়ে হাতির আক্রমণে রোহিঙ্গা পিতা-পুত্র নিহত

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার কুতুপালং নতুন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বন্য হাতির আক্রমণে রোহিঙ্গা বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে কুতুপালং মধুরছরা গুলশানপাহাড়ে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এসময় আরো কয়েকজন রোহিঙ্গা নারী আহত হয়েছেন বলে জানাগেছে।

নিহতরা হলো, শামশুল আলম (৫৫) ও তার দু’বছর বয়সী ছেলে ছৈয়দুল আমিন। শামশুল আলম মিয়ানমারের রাখাইন রাজ্যের বলিবাজার ফকিরের ডেইল এলাকার নুরুল আলমের ছেলে। তারা সম্প্রতি আশ্রয়ের আশায় বাংলাদেশে পালিয়ে আসে বলে জানিয়েছেন রোহিঙ্গারা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. কায় কিসলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, রবিবার দিবাগত রাত ১২টার দিকে অকস্মাৎ হাতির পাল আক্রমণ করে। ওখানে সম্প্রতি ঘর করে বাস করা রোহিঙ্গারা হাতির পাল তাড়াতে চেষ্টা করে। এসময় লোকজনের উপর আক্রমণ করে বসে। সামনে পড়ে যাওয়া শামশু ও তার ছেলে স্যুড়ে প্যাচিয়ে আছড়ি মারে উত্তেজিত হাতি। এ ঘটনায় আরো কয়েকজন নারী আহত হয়েছে বলে খবর পেয়েছি। যাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে চিকিৎসারতদের কোন তথ্য পাওয়া দুরহ হওয়ায় আহতদের নাম জানা তৎক্ষণাত সম্ভব হয়নি।

রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, তার ইউনিয়নের কুতুপালং মধুরছরা গুলশানপাহাড় দুর্গম এলাকা। এবার আসা রোহিঙ্গারা দুর্গম পাহাড়েও ঝুপড়ি তুলে বাস করছে, যা হাতির নিয়মিত বিচরণ ক্ষেত্র। নিহতদের স্থানীয় ভাবে দাফন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।