৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

বিশেষ প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আরসা গ্রুপের চরম নির্যাতনের শিকার হয়ে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

নিহত রোহিঙ্গা শিশুটি হলো উখিয়ার কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ই-ব্লকের ৫৮ নম্বর শেডের আশ্রিত রোহিঙ্গা আরিফু উল্লাহ’র ছেলে জিয়াবুল হক (১৪)।

শনিবার (১০ অক্টোবর) ভোর রাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রেজিস্ট্রার্ড ক্যাম্পের চেয়ারম্যান হাফেজ জালাল আহমেদ জানান, ওই রোহিঙ্গা কিশোরকে ৬ অক্টোবর আরসা গ্রুপের সন্ত্রাসীরা অপহরণ করে চরম নির্যাতন চালায়। ৮ অক্টোবর কুতুপালং ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ খলিলুর রহমান রোহিঙ্গা কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।