মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১৬

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ


কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গ্যাস সিলিন্ডার (বেলুন ফোলানোর গ্যাস) বিস্ফোরণে শিশুসহ ১৬ জন আহত হয়েছেন।

 

শনিবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে জেলার উখিয়া উপজেলার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের জি টু ব্লকের দুই পাহাড়ের মাঝখানে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে বেলুনবিক্রেতা মো. ইলিয়াছ (৩০), রোহিঙ্গা শিশু আজিজুল হক (১০), আমান উল্লাহ (১১) ও আলকামা (১০) গুরুতর আহত হয়। তাদের কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে।

মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের আইসি পুলিশ পরিদর্শক মো. ইয়াছিন বিষয়টি জানান।

তিনি জানান, সকালে পাঁচ নম্বর ক্যাম্প হিসাবে পরিচিত উখিয়ার মধুরছড়া ক্যাম্পের জি টু ব্লকের দুই পাহাড়ের মাঝখানে বেলুনে গ্যাস ভরছিলেন ইলিয়াছ নামে এক রোহিঙ্গা। ইলিয়াছ পুরনো রোহিঙ্গা। বেলুনের ব্যবসা করেন। এ সময় বেলুন ফোলানো দেখতে তাকে ঘিরে ১৫-২০ জন শিশু জড়ো হয়ে যায়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হলে তাদের মধ্যে ১৬ জন দগ্ধ হয়। আহতদের মধ্যে বেশির ভাগই ১০ থেকে ১৫ বছরের শিশু।

পুলিশ পরিদর্শক ইয়াছিন আরো জানান, আহতদের প্রথমে এমএসএফ হাসপাতালে পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন