১ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৮ মাঘ, ১৪৩২ | ১২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

কিশলয় স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র মিজান নিখোঁজ

স্কুলে যাওয়ার পথে গত মঙলবার নিখোঁজ হয়েছে মিজান নামের এক স্কুল ছাত্র। নিখোঁজের ৩দিন পরও নানা জায়গায় খোঁজ করে না পেয়ে গত বুধবার চকরিয়া থানায় নিখোঁজ ডায়রী করেছেন শিক্ষার্থীর মা। অপহরণকারী চক্রের হাতে পড়ার সন্দেহে পরিবারে চরম উৎকন্ঠা বিরাজ করছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম মিজানুর রহমান (১০)। সে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড় পূর্ব নয়াপাড়ার প্রবাসী হাজী মো:ইসলাম ও গৃহিনী খালেদা বেগমের একমাত্র পুত্র এবং কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের ৩য় শ্রেণীর ছাত্র। তার নিখোঁজের বিষয়ে মা সাধারণ ডায়রী করেন। যার নং-১১৯৯/২৬-৭-২০১৭ ইং।
নিখোঁজের মা খালেদা বেগম নিখোঁজ ডায়রিতে উল্লেখ করেন, ইউনিয়নের পূর্ব নয়াপাড়া থেকে সকালে অন্য সহপাঠিদের সাথে স্কুলে যায় মিজান। প্রতিদিনের মতো গত মঙলবার সকাল ৮টার দিকে স্কুল ড্রেসের সবুজ শার্ট-প্যান্ট এর সাথে কেডস্ পড়েই স্কুলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয় সে। ঐদিন সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। কিন্তু কোথাও তার খোঁজ মেলেনি। ৪ ফুট উচ্চতার মুখমন্ডল গোলাকার গড়নের ফর্সা মিজান চট্রগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে। তাকে কেউ কোথাও দেখে থাকলে ০১৮২৫-৭৪১৮৬০ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি। এদিকে ৩দিন ধরে মিজান নিখোঁজ হওয়ায় পরিবার জুড়ে হতাশা ও আতংক বিরাজ করছে। সে কোন অপহরণকারী চক্রের হাতে পড়েছে কিনা এনিয়েই চরম দুশ্চিন্তায় রয়েছে বাড়ির সবাই। একমাত্র ছেলে নিখোঁজ হওয়ায় মা খালেদা বেগম নাওয়া খাওয়া বন্দ করে দিয়েছেন। তিনি ছেলেকে ফিরিয়ে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।