মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

কাস্ত্রোর মৃত্যু: ৯ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা

শেয়ার করুন

1480162002
কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে দেশটিতে ৯ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। সেইসঙ্গে আগামী ৪ ডিসেম্বর ‘সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন’ বিপ্লবী এই নেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টার দিকে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
এর আগে দেশটির রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার সকালে ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়। আগের রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্ষীয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিল ৯০ বছর।
এদিকে বিশ্ব বরেণ্য বিপ্লবী এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিউবার বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীসহ উচ্চ পর্যায়ের নেতৃবর্গ।

শেয়ার করুন