২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

কাশ্মীর সমস্যা নিয়ে হস্তক্ষেপ করবে না চীন

কাশ্মীর সমস্যা নিয়ে হস্তক্ষেপ করবে না চীন। গতকাল বুধবার চীন এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, কাশ্মীর নিয়ে চীনের অবস্থান স্পষ্ট। পুরো বিষয়টি দ্বিপাক্ষিক, ভারত ও পাকিস্তান আলোচনার মাধ্যমে তা ঠিক করুক। চীন এখানে মাথা ঘামাবে না।

গত মঙ্গলবার চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘গ্লোবাল টাইমস‌’ জানিয়েছিল, ৫ হাজার কোটি টাকার চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর এই ভাবনাকে প্রভাবিত করবে না। ৫ হাজার কোটির ওই করডরের স্বার্থেই কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে আগ্রহী চীন। কেন না ওই করিডর পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের মধ্যে দিয়েই যাবে।

বস্তুত এই প্রথম চীনের কোনও সরকারি গণমাধ্যম বাণিজ্যিক স্বার্থে চীনের এই মধ্যস্থতার কথা জানায়। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং জানিয়ে দেন, মধ্যস্থতা নয়, ভারত-পাকিস্তানের সম্পর্কে ইচিবাচক ভূমিকা পালনেই আগ্রহী চীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।