৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কাশ্মিরে ‘সন্ত্রাসীদের’ হামলায় ভারতীয় সেনা নিহত

indian-army_kashmirভারত নিয়ন্ত্রিত কাশ্মির সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা) কাছে ‘সন্ত্রাসীদের’ হামলায় এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

শুক্রবারের এই হামলায় নিহত জওয়ানের অঙ্গচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী, খবর এনডিটিভির।

প্রতিক্রিয়ায় ‘সমুচিত জবাবের মাধ্যমে এই ঘটনার প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার করেছে বাহিনীটি।

তারা জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ছত্রছায়ায় চালানো এ হামলায় এক সন্ত্রাসী নিহত হয়।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “সন্ধ্যায় (শুক্রবার) নিয়ন্ত্রণ রেখার কাছে এক এনকাউন্টারে এক জওয়ান শহীদ হন। পাকিস্তান সেনাবাহিনীর গুলিবর্ষণের ছত্রছায়ায় পাকিস্তান অধিকৃত কাশ্মিরে পালিয়ে যাওয়ার আগে সন্ত্রাসীরা ওই জওয়ানের অঙ্গচ্ছেদ করে।”

এই ঘটনায় পাকিস্তানের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ‘বর্বরতা’ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছে ভারতীয় সেনাবাহিনী।

জম্মু ও কাশ্মিরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ভারতীয় বাহিনীর পাল্টা গুলিবষর্ণে ১৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দাবি করার কয়েক ঘন্টা পর এ হামলা চালানো হয়।

তবে বিএসএফের ‍ওই দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।

ওদিকে দ্য ডন জানিয়েছে, শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে নাকিয়াল ও টাট্টা পানি সেক্টরে ভারতীয় বাহিনীর গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সাত বছর বয়সী এক শিশু ও ২৫ বছর বয়সী এক তরুণী রয়েছেন। গুলিবর্ষণের এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।