২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কারাবন্দী মায়েদের সাথে থাকা ৩১ শিশুদের মুখে হাসি ফোটালেন কক্সবাজার জেলা কারাগার

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজার জেলা কারাগারের তত্ববধানে জেলা সমাজ সেবার সার্বিক সহযোগিতায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে কারাবন্দী মায়েদের সাথে থাকা শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেন জেলা কারাগার। আজ (বুধবার) সকালে কক্সবাজার জেলা প্রশাসক,  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুহম্মদ শাহীন ইমরান এইসব ঈদ বস্ত্র তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার কারাগারের জেল সুপার মো. শাহ আলম খান, জেলার শওকত হোসেন মিয়া, ডেপুটি জেলার মো. আব্দুস সোবহান প্রমুখ।
জেল সুপার মো. শাহ আলম খান জানান, জেলা সমাজ সেবার সার্বিক সহযোগিতায় কারাবন্দী মায়েদের সাথে থাকা ৩১ শিশুদের হাতে ঈদ বস্ত্র তুলে দেয়া হয়। ওই শিশুরা নতুন কাপড় পেয়ে মহাখুশি।
গতকাল জামিনেমুক্ত কয়েকজন জানান, শুধু ঈদের আগের শিশুদের নতুর কাপড় নয়, পুরো রমজানজুড়েই জেল সুপারের তত্ববধানে উন্নতমানের ইফতারি, সেহেরি সরবরাহ করা হয়েছে বন্ধীদের মাঝে। ঈদের দিনেও বন্ধীদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহের প্রস্তুতি চলছে বলে জানান জেল সুপার মো. শাহ আলম খান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।