১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

কামারুজ্জামানের রিভিউ শুনানি ১ এপ্রিল

কামারুজ্জামানের রিভিউ শুনানি ১ এপ্রিল
কামারুজ্জামানের রিভিউ শুনানি আগামী ১ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসামি পক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন। পরে রাষ্ট্রপক্ষ শুনানির তারিখ চেয়ে আবেদন করলে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৮ মার্চ (রোববার) পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেন।

এর পর কামারুজ্জামানের রিভিউ শুনানির দিন ধার্য করা হয় সোমবার। আজ সোমবার আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে ‍আগামী ১ এপ্রিল শুনানির দিন ধার্য করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।