২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কামারুজ্জামানের দাফন শেরপুরে নয়!

106085_1

শেরপুরে হচ্ছে না যুদ্ধাপরাধী কামারুজ্জামানের দাফন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তার লাশ নিজ জেলায় দাফন না করার এই বাস্তবতা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে বলছে, শেরপুরে কামারুজ্জামানের লাশ না দাফনের নির্দেশ চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মুক্তিযোদ্ধা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে দফায় দফায় স্মারক লিপি দিয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।

তাদের আবেদনের প্রেক্ষিতে শেরপুরে কামারুজ্জামানের লাশ না দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ সম্বলিত চিঠি বুধবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সেই নির্দেশ আইজিপি পাঠাবেন জেল‍া পুলিশ সুপারের কাছে।

‌এছাড়া শেরপুরের জেলা প্রশাসকের কাছেও অনুরূপ একটি নির্দেশ যাওয়ার কথা।

তবে সন্ধ্যা পৌনে সাতটায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত এমন কোনো নির্দেশ পান নি বলে জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার।

এদিকে শেরপুরে না হলে বিকল্প হিসেবে কোথায় কামারুজ্জামানকে দাফন করা হতে পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকেই কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।