২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

কাঞ্জরপাড়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টাকে বাধা দেওয়ায় মারধরের শিকার, আহত-২

জাহাঙ্গীর আলম,টেকনাফঃ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন কাঞ্জর পাড়ায় জোর পূর্বক জমি দখলের চেষ্টাকে প্রকৃত মালিকরা বাধা দিলে প্রতিপক্ষের মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয় দুইজন।

১৮ আগষ্ট রবিবার সকাল ১১ টায় হোয়াইক্যং ইউনিয়ন কাঞ্জর পাড়ায় শামশুল আলম (৪৫)গং ও তার ভাই খলিল আহমদ (৬০)তাদের নেতৃত্বে জমির প্রকৃত মালিক নুরুল ইসলামের পুত্র রফিক উদ্দিন(১৬), আয়ছ উদ্দিন (১৮)কে দা, কিরিচি ও লাটি দিয়ে মারধর করে গুরুতর আহত করে।

ঘটনার একপর্যায়ে আহত ব্যক্তিদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেই।পুলিশ ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরির্দশন করেন।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, কাঞ্জরপাড়ার বাসিন্দা শাসশুল আলম গং এর নেতৃত্বে গিয়াস উদ্দিন(২১), জসিম উদ্দিন(১৮), কামাল উদ্দিন(২৫) এরা দা, কিরিচি ও লাঠি নিয়ে জমিতে এসে নুরুল ইসলাম সহ তার পুত্রদের উপর হামলা চালায়।

জমির মালিক ও আহত ব্যক্তিরা জানান, আমাদের জমিন প্রতিপক্ষ শামশুল আলম (৪৫)গং ও তার ভাই খলিল আহমদ(৬০) লোকজন নিয়ে এসে বার বার জমিন টা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বাধা দিলে আমাদের বিভিন্ন রকমের হুমকি দমকি দিয়ে তাকে।এবিষয় অনেকবার স্থানীয় পর্যায়ে বিচার শালীশ হলে তারা এসবের কর্ণপাত না করে বার বার জোরপূর্বক দখলের চেষ্টা অব্যহত রাখে।তারেই ধারাবাহিকথায় আজ আমাদের উপর হামলা চালায়।আমি এই হামলার ন্যায় বিচার চাই।

আরও জানা যায়, হামলার শিকার পরিবারে পক্ষ থেকে ঘটনার বিষয় হোয়াইক্যং পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।