মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

কাগজ পেলেই ফাঁসি কার্যকর, প্রস্তুত কারা কর্তৃপক্ষ

শেয়ার করুন

বিচারিক আদালত থেকে মৃত্যু পরোয়ানা (ডেথ ওয়ারেন্ট) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসি কার্যকরের আদেশের কাগজপত্র এলে জেলকোড অনুসারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তবে আমরা সব সময়ই ফাঁসি কার্যকরে প্রস্তুত থাকি বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর পুরান ঢাকায় পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলন আজ বুধবার শেষে এসব কথা জানান তিনি।

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। ফাঁসির রায়ের বিরুদ্ধে করা দুই জঙ্গির রিভিউ খারিজের রায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইতোমধ্যেই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পৌঁছেছে। এ রায় মুফতি হান্নান ও বিপুলকে পড়েও শোনানো হয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্দেশ্যেও গেছে এ রায়। পৌঁছানোর পর তা পড়ে শোনানো হবে রিপনকেও।

এরপর তিন জঙ্গির সামনে সর্বশেষ সুযোগ হিসেবে থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা। তা না চাইলে অথবা প্রত্যাখ্যাত হলে সরকারের সিদ্ধান্ত ও জেলকোড অনুসারে ২১ থেকে ২৮ দিনের মধ্যে (২১ দিনের আগে নয়, তবে ২৮ দিনের মধ্যে) ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ। আইজি প্রিজন সাংবাদিকদের বলেন, রিভিউ খারিজের রায় আইন অনুসারে গেছে সিলেটের বিচারিক আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আদালত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডেথ ওয়ারেন্ট পাঠাবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের দিনক্ষণসহ আদেশ পাঠাবে। এসব আদেশের অনুলিপি আসবে আমার কাছেও। এরপর জেলকোড মেনে ফাঁসির প্রক্রিয়া শুরু করবো।

শেয়ার করুন