মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

কাউন্সিলর সালাউদ্দিন সেতুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা

শেয়ার করুন

বার্তা পরিবেশক:

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্ভাব্য কাউন্সিলকে কেন্দ্র করে কয়েকজন প্রার্থীর নাম মাঠে শোনা যাচ্ছে। এতে সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণা করছেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু। এই বিষয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে রাজনৈতিক জীবন বৃত্তান্ত উপস্থাপন করে একটি স্ট্যাটাসও দিয়েছেন। সালাউদ্দিন সেতু পৌর আওয়ামী লীগের বর্তমান (নজিবুল ইসলাম-উজ্জ্বল কর) কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছেন। এর আগেও শহরের বৃহত্তর মোহাজের পাড়া ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পৌর ছাত্রলীগের (বেন্টু দাদার) কমিটিতে সদস্য ও কক্সবাজার জেলা ছাত্রলীগের (নুরল আজিম কনক-এম.এ মনজুর) কমিটির উপ-প্রচার সম্পাদক, পৌর যুবলীগের আহবায়ক (মাহমুদুল হক মাদু-শোয়েব ইফতেখার) কমিটির সদস্য, পৌর আওয়ামী লীগের (মুজিবুর রহমান-ফখরুল ইসলাম গুন্দু) কমিটির সদস্য এবং সর্বশেষ পৌর আওয়ামী লীগের (মুজিবুর রহমাম-উজ্জ্বল কর) কমিটিতে অর্থ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন বলে জানা গেছে। এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের প্রার্থী ও ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু বলেন, কেন্দ্রীয় ঘোষিত কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্ভাব্য সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করার সিদ্ধান্ত নিয়েছি।

শেয়ার করুন