মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কাউন্সিলর আকতার কামালের ভাইপো মানবপাচারকারী আনিস গ্রেফতার

শেয়ার করুন

 


কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামালের ভাইপো কুতুবদিয়া পাড়ার শীর্ষ মানবপাচারকারী আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্য ৬টার দিকে কক্সবাজার শহরের হলিডে মোড় থেকে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান। গ্রেফতারকৃত আনিস পশ্চিম কুতুবদিয়ার পাড়ার মৃত মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর মাঝির পুত্র।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আনিসুর রহমানের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে একটি মামলা রয়েছে। যার নং- জিআর -২৫/১৫ মানবপাচার আইনে ২৬/১৬। দীর্ঘ পালিয়ে থেকে গ্রেফতার এগিয়ে ছিলো সে।
সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানবপাচারকারী আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। সে বর্তমানে কক্সবাজার থানায় রয়েছে।

শেয়ার করুন