২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কলেজ সরকারি হওয়ায় নাইক্ষ্যংছড়িতে শোভাযাত্রা

হাফিজুল ইসলাম চৌধুরী: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা সদরের হাজী এম.এ কালাম ডিগ্রী কলেজ সরকারি হওয়ায় সোমবার (১৩ আগস্ট) আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন অংশ নেন। শোভাযাত্রাটি সকালে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে কলেজ মিলনায়তনে গিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন কলেজ অধ্যক্ষ ও.আ.ম রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন- নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল, থানার ওসি (তদন্ত) জায়েদ নুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, অভিভাবক সদস্য উফাসা মার্মা প্রমূখ।

উল্লেখ্য, প্রতিটি উপজেলায় একটি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয় সরকার। বিভিন্ন জনসভায় বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিও দেন। তারই আলোকে পর্যায়ক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার তালিকায় নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ কালাম ডিগ্রী কলেজটি সরকারীকরণ হলো। দরিদ্র ও অবহেলিত পাহাড়ী অঞ্চল প্রতিষ্ঠিত উক্ত কলেজটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি নানা সময়ে সরকারি করার ঘোষনা দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন।

এদিকে কলেজটি সরকারীকরণ হওয়ায় নাইক্ষ্যংছড়িতে মিষ্টি বিতরণ হয়েছে। এছাড়া অভিভাবক, শিক্ষার্থী থেকে শুরু করে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে উল্লাস দেখা দিয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।