১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা, স্বপ্নজাল সভাপতি আটক


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরে এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর তুলে নিতে বাঁধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ভিকটিমের ভাই আহত হয়েছে। এই ঘটনায় স্বপ্নজাল নামের একটি সামাজিক সংগঠনের সভাপতি মো. শাকির আলম (২৭) কে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেল ৩ টায় শহরের কক্সবাজার সরকারি মহিলা কলেজ গেইটের সামনে ওই ঘটনা ঘটে।
ভিকিটিম একই কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। আর আহত হলেন ভিকটিমের ভাই ইমরান নাজির জয় (২১)।
আটক যুবক শহরের মধ্যম নুনিয়ারছড়ার একরাম আলীর ছেলে।
এবিষয়ে ভিকটিম বলেন, বুধবার আমার পরীক্ষার এসাইনমেন্ট জমা দেয়ার কথা। সেজন্য আমার এসাইনমেন্ট ফটো কপি করছিলাম। ফটো কপি করা শেষ হলে হঠাৎ শাকির পেছন থেকে এসে আমার এসাইনমেন্ট কেড়ে নেয়। আমি তার কাছে এসাইনমেন্ট ফেরত চাইলে সে আমাকে ক্ষুর দেখিয়ে তার সাথে যেতে বলে। আমি ভয় পেয়ে দৌড়ে কলেজে প্রবেশ করি। তাৎক্ষণিক বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। তখন বাড়ি থেকে আমার ভাই ও মা আসে। আমার বড় ভাই ওই ছেলের কাছে এসাইমেন্ট ফেরত চাইলে ছেলেটি আমার ভাইকে ধারালো ক্ষুর দিয়ে আঘাত করে। এরপর আশেপাশের লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়।
এবিষয়ে ভিকটিমের মামা আবু বলেন, শাকিরকে এলাকার সবাই বখাটে হিসেবেই চিনে। তার বিরুদ্ধে নারী কেলেংকারীর অনেক অভিযোগ রয়েছে। ২০১৯ সালের এপ্রিলে ধর্ষণের চেষ্টার অভিযোগে কলাতলীর আদর্শ গ্রামের এক নারীও তার বিরুদ্ধে অভিযোগ করেছিল পুলিশের কাছে।

আহতকে উদ্ধারকারী কক্সবাজার সদর থানার এস আই মোশাররফ বলেন, শাকির নুনিয়াছড়ার এক মেয়েকে রাস্তায় বিরক্ত করছিল। মহিলা কলেজের মেয়েটির এসাইনমেন্টও কেড়ে নেয় শাকির। বিষয়টি ভিকটিমের পরিবারের জানতে পেরে কলেজের সামনে আসে। তখন মেয়েটির ভাইকে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়। পরে ঘটনাস্থল থেকে ভিকটিম ও আহতকে উদ্ধার করা হয়। এছাড়া শাকিরকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
তিনি আরো বলেন, ভিকটিমের ভাই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীরুল গিয়াস বলেন, ভিকটিমের পরিবার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।