৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

কলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলার আসামি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় আলোচিত কলেজ ছাত্র রিদুয়ান হত্যা মামলার পলাতক আসামী সোমরাত উদ্দিন সোহাত কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি বিশেষ টিম ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃত সোহাত কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মাসুদল করিমের ছেলে।

উল্লেখ্য গত ২৮ মার্চ সন্ধ্যার পর শহরের সিটি কলেজ এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুস্কৃতিকারীদের ধারালো ছুরির আঘাতে চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র রিদুয়ান খুন হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।