৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কলাতলীতে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

কক্সবাজার শহরে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ; এসময় উদ্ধার করা হয়েছে ইয়াবা ও অস্ত্র। পুলিশর ধারণা, লেনদেন নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে কক্সবাজার শহরের কলাতলীস্থ উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দন চৌধুরী। নিহত মোস্তাক আহমদ ওরফে হাজী মুফিজ (৩২) কক্সবাজার সদর উপজেলার কলাতলীর বড়ছড়া এলাকার ফজল করিমের ছেলে। ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মোস্তাকের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। বখতিয়ার বলেন, শুক্রবার ভোরের দিকে কক্সবাজার শহরের উত্তরণ আবাসিক এলাকার পিছনের পাহাড়ে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন, “ পরে পুলিশ সকালে ঘটনাস্থলে পড়ে থাকা গুলিবিদ্ধ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, দেশে তৈরী ১ টি বন্দুক, ৩ রাউন্ড গুলি ও ২ হাজার ৮০০ ইয়াবা। ধারণা করা হচ্ছে, লেনদেন নিয়ে ইয়াবা ব্যবসায়ীদের দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে। ” নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান বখতিয়ার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।