১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কলাউজানে ২ যুবকের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাইন্ন্যা পুকুর পাড় এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে ২যুবকের উপর প্রতিপক্ষরা মারধর করেছে বলে সংবাদ পাওয়া গেছে। আহত ব্যক্তিরা হল উল্লেখিত ইউনিয়নের খলিল সিকদার পাড়া এলাকার মৃত হাজ্বী আবদুল মজিদ সিকদারের পুত্র নুরুল ইসলাম(৫০) ও নুরুল হকের পুত্র মোহাম্মদ সোহেল (২৮)। গত ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় এই ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে আহত নুরুল ইসলাম বাদী হয়ে ওই এলাকার মৃত সোনা মিয়ার পুত্র জাহের(৩০), সাহেদ (২৫),মুত মনিরুজ্জামানের পুত্র আবদুর রশিদ(৭০) ও একই এলাকার মোহাম্মদ হারুন(৬০) কে বিবাদী করে লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে প্রকাশ, উল্লেখিত বিবাদীরা দীর্ঘদিন ধরে মদ, জুয়াসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত। উল্লেখিত সময়ে বিবাদীরা উক্ত স্হানে জুয়া খেলার আসর করছিল। এ সময় অতর্কিতভাবে নুরুল ইসলামের ভাগিনা আনাছকে মারধর করলে বাড়ীতে এসে বিষয়টি তার মাকে বলে। আনাছের মামা বিবাদীদের কাছে মারধরের বিষয়টি জানতে চাইলে তাদের মধ্যে কথাকাটাকাটি সৃষ্টি হয়। এক পর্যায়ে চড়াও হয়ে নুরুল ইসলামকে জাহেরের নেতৃত্ব সন্ত্রাসী দলবল মিলে লাটিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন স্হানসহ নাকে মারাত্নকভাবে রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে মোহাম্মদ সোহেলকেও মারধর করে প্রতিপক্ষরা।স্হানীয়রা উদ্ধার করে আহত অবস্হায় তাদের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসা সেবা প্রদান করেন। এ ব্যাপারে আহত নুরুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানান,জাহের ও সাহেদ এলাকার সন্ত্রাসী ও অসামাজিক কার্যকলাপে জড়িত।তারা তার বাড়ীর পার্শ্বে জুয়া খেলার আসর বসিয়েছিল। তাতে তিনি বাধা প্রদান করলে তার উপর উত্তেজিত হয়ে হামলা চালিয়েছে বলেও তিনি জানান। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ট বিচারের দাবী জানান। এ ব্যাপারে অভিযোগের তদন্ত কারী কর্মকর্তা, লোহাগাড়া থানার এসআই সোহরাওয়ার্দী বলেন,অভিযোগ হাতে পেয়েছি। প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে বিবাদীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। অন্যদিকে, অভিযুক্তকারীদের মুঠোফোন না পাওয়ায় তাদের বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।