মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

‘কলমের মেধা দিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিশ্বকে জয় করতে হবে’ – ছাত্রলীগ সভাপতি সাদ্দাম

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তি : 
কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেছেন- ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা  নিজেদের মেধা, যোগ্যতা, দক্ষতা দিয়ে আমাদের নেত্রীর এগিয়ে যাওয়ার পথকে মসৃণ করবে, এটাই আমার বিশ্বাস। সেই লক্ষ্য নিয়েই ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “তোমাদের কলম হোক শোষণ মুক্তির হাতিয়ার” তিনি আরও বলেছিলেন, “বিশ্ব দুইভাগে বিভক্ত, একদিন শোষক আরেক দিকে শোষিত, আমি শোষিতের পক্ষে”। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে বাবার পথ ধরে হাঁটছেন। দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৫আগস্ট) সন্ধ্যায় রামু উপজেলার জোয়ারিয়ানালা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা ও গণভোজ সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মো: মারুফ আদনান বলেন- কক্সবাজারে অতিতে এসব উন্নয়ন হয়নি। বিএনপির আমলে একজন যোগাযোগ মন্ত্রীও ছিলো। কিন্ত দেশরত্ন শেখ হাসিনার সরকারই কক্সবাজারে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। এসব উন্নয়ন কর্মকান্ড ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে।
নবগঠিত জোয়ারিয়ানালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক তানভীর রহমান সৌরভ এর সভাপতিত্বে এসময় উপস্থিত থেকে বক্তব্য দেন- জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শাম্সউদ্দীন আহমেদ প্রিন্স, জোয়ারিয়ানালা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, রামু উপজেলা ছাত্রলীগের আহবায়ক তসলিম উদ্দিন সোহেল, যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে গণভোজে মিলিত হয় দুই সহস্রাধিক নেতাকর্মী।

শেয়ার করুন