৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কলকাতা সফরে আসছেন ম্যারাডোনা

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপকে সামনে রেখে ঠিক একমাস আগে আগামী ১৮-১৯ সেপ্টেম্বর দুইদিনের সফরে কলকাতায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তী ফুটবলার দিয়েগো ম্যারাডোনা। একটি ফুটবল কার্নিভালের উদ্বোধন করতে তিনি কলকাতায় আসছেন। আসন্ন এই সফরে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করবেন ম্যারাডোনা।

এক ভিডিও কনফারেন্সে সফরের বিষয়টি নিশ্চিত করে ম্যারাডোনা বলেছেন, ‘এই ধরনের একটি সফরে আসতে পারা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। অনেক বছর আগে এখানে সফরের অভিজ্ঞতাও দারুন ছিল। ভারত অত্যন্ত ফুটবল পাগল একটি দেশ। আর এই ধরণের একটি দেশে আসতে পেরে, এখানকার তরুন প্রজন্মের সাথে সময় কাটাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।’

২০০৮ সালের ডিসেম্বরের পরে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের এটি কলকাতায় দ্বিতীয় সফর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।