২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কর্ণফুলী নদীতে পাথরবোঝাই ‘সী-ক্রাউন’ জাহাজ ডুবি

চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় কর্ণফুলী নদীতে পাথরবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।তবে, জাহাজে থাকা ১১ জন নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মে) ভোরে জাহাজটি ডুবে গেছে বলে জানিয়ে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘জাহাজটি বন্দর চ্যানেলে ডুবে নি। শিকলবাহার কাছাকাছি নদীর তীরে আংশিক ডুবেছে। এজন্য আমাদের জাহাজ চলাচলে কোনো সমস্যা নেই।’
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) উপ-পরিচালক গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘রাতে পাথর নিয়ে সী-ক্রাউন নামে একটি লাইটার জাহাজ কর্ণফুলী নদীর ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় আসে।
সেটি শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে তীরের কাছাকাছি নোঙ্গর করে পাথর খালাস করেছিল। কিন্তু ভোরের দিকে তলা ফেটে সেটি ডুবে গেছে। জাহাজটিতে নাবিক-শ্রমিক মিলিয়ে ১১ জন ছিল। তারা সবাই নিরাপদে তীরে উঠেছেন।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।