২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

করোনায় ভারতে আক্রান্ত ৭২৭, মৃত্যু ২০

প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার বৃহস্পতিবার এই তথ্য জানায়।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ছিল দেশটির কেন্দ্রীয় সরকার ঘোষিত ২১ দিনের লকডাউনের দ্বিতীয় দিন। এদিন সাধারণ মানুষের জন্য ১.৭ লাখ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। খাদ্য সুরক্ষা এবং জরুরী পণ্য সামগ্রী কেনায় অর্থের জোগানে এই টাকা খরচ হবে।

অন্য রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের জন্য উদ্বেগ প্রকাশ করে অন্যান্য রাজ্যগুলোকে চিঠি দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গ ও বিহারের মুখ্যমন্ত্রী।

অন্য রাজ্যের শ্রমিকদের জন্য ১০০ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেছেন বিহারের রাজ্য সরকার। একইভাবে গরিব মানুষকে সহায়তায় ৩১০ কোটি রুপির ফান্ড গড়ল রাজস্থান সরকার।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরে প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। সংক্রমণ এড়াতে অঞ্চলটিতে সব মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে।

করোনার চিকিৎসার জন্য ওডিশা, আসামসহ বিভিন্ন রাজ্যে একাধিক হাসপাতাল গড়া হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় অবসরপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কাজে যোগ দিতে বলল হরিয়ানা সরকার‌

একইভাবে ২০০ কোটি রুপির ত্রাণ তহবিল ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ তহবিলে সহায়তা দিতে রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে গত সপ্তাহে নিষিদ্ধ করা আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়িয়ে ১৪ এপ্রিল করেছে দেশটি। একইসময় পর্যন্ত বন্ধ থাকবে দিল্লি মেট্রো রেলও।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।