৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

করোনায় কর্মহীন পরিবারের মাঝে রওশন- ফাতেমা ফাউন্ডেশন

সংবাদদাতা:

করোনায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেছে উন্নয়ন সংস্থা রওশন- ফাতেমা ফাউন্ডেশন, রওফা।

বুধবার বিকেলে রামুর রশিদ নগর মাছুয়াখালী গ্রামে এসব ঈদ উপহার বিতরন করা হয়।

করোনাকালীন সময়ে মানুষ এখন ঘরবন্দী, জীবিকার তাগিদে অনেকেই ঘর থেকে বের হলেও বেশীর ভাগই মানুষ কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়েছে। এসব কিছু বিবেচনায় রওফা ফাউন্ডেশন অসহায় এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। রওফার চেয়ারম্যান সেজুঁতি তৌফিক ভিডিও বার্তায় অসহায় এসব মানুষদের উদ্দেশ্যে বলেন, শুধু ঈদ উপহারের মধ্যে ফাউন্ডেশনের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি অসহায় নারী ও শিশুদের আইনী সহায়তা, পরিবেশ রক্ষাসহ নারী উন্নয়নমূলক কাজ করবে। এই ধরনের কাজে রওফার চেয়ারম্যান সকলের সহযোগিতা চেয়েছেন।

এদিকে ঈদ উপহার পেয়ে খুশি গ্রামের সাধারণ মানুষ। তারা বলেন, এ পর্যন্ত তারা কোন সহায়তা পায়নি। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা প্রত্যাশা করেছেন।

মাছুয়াখালী গ্রামের কর্মহীন ৫০ পরিবারকে দেয়া হয় ঈদ উপহার সামগ্রী। অনুষ্ঠানের মিডিয়া সহযোগী ছিলেন টিটিএন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।