১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

করোনায় আক্রান্ত হয়ে ঝিলংজার ওবায়দুস সালাম মিয়াজীর মৃত্যু

ইমাম খাইর, কক্সবাজার:
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবুল ফজল চৌধুরীর ছেলে, বাংলাবাজার মিয়াজী বাড়ি নিবাসী আলহাজ্ব ওবায়দুস সালাম মিয়াজী।

ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১১ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওবায়দুস সালাম মিয়াজী ১ ছেলে ও ১ মেয়ের জনক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

খবরটি নিশ্চিত করেছেন মরহুমের একমাত্র জামাতা কক্সবাজার শহরের এন্ডারসন রোডের বাসিন্দা মাহফুজুল হক।

তিনি জানান, আলহাজ্ব ওবায়দুস সালাম মিয়াজী দীর্ঘদিন ধরে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন। ৩০ জুন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১ জুলাই কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা শনাক্ত হয়।

মরহুমের নামাজে জানাজা আজ বুধবার সকাল দশটায় ছুরতিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

ওবায়দুস সালাম মিয়াজী মরহুম আবুল ফজল চৌধুরীর তৃতীয় পুত্র, মিয়াজিবাড়ী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, মুক্তারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি, ছুরতিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য।

এছাড়া তিনি একজন পরিচিত ব্যবসায়ী ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।