৩ মার্চ, ২০২৬ | ১৮ ফাল্গুন, ১৪৩২ | ১৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

করোনায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছড়ালো

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে৫০ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার বৈশ্বিক মহামারীতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত অনেক রাজ্যের প্রতিবেদন পাওয়া যায়নি।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।

আর মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৩০ হাজারে পৌঁছায়। যেটা ছিল পাঁচ দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা বৃদ্ধি। এপ্রিলে গড়ে ৩০ হাজার লোক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে পরীক্ষার সক্ষমতায় অপর্যাপ্ততা রয়ে গেছে। নমুনা সংগ্রহের জন্য সোয়াবসহ বিভিন্ন উপকরণেরও কমতি রয়েছে। এছাড়া কীভাবে লোকজন আক্রান্ত হচ্ছেন, তা খুঁজে বের করতে যথেষ্ট কর্মীরও অভাব রয়েছে।

তবে সারি সারি এই মৃত্যুর মিছিলেও বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশটিতে বেকারত্বের হার বাড়ছে। কাজেই করোনাভাইরাসের দরুন মারাত্মক অর্থনৈতিক খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্রকে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।