মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

করোনায় আক্রান্ত উখিয়ার ইউএনও নিজামুদ্দীন আহমদ

শেয়ার করুন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজামুদ্দীন আহমদ করোনা আক্রান্ত হয়েছেন। বুধবার ১৮ নভেম্বর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব হতে তাঁর নমুনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। বিশ্বস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৩০ সেপ্টেম্বর নিজামুদ্দীন আহমদ উখিয়ার ইউএনও হিসাবে যোগদান করেন। সুত্র মতে, করোনা আক্রান্ত হয়ে তিনি এখন আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।নিজামুদ্দীন আহমদ করোনা আক্রান্ত হওয়ায় উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান ভারপ্রাপ্ত ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। উখিয়ার ইউএনও নিজামুদ্দীন আহমদ কুমিল্লা জেলার বাসিন্দা। তাঁর শ্বশুর বাড়ি চট্টগ্রামে।

শেয়ার করুন