৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

করোনা সন্দেহে উখিয়ায় একজনের বাড়ি লকডাউন, স্যাম্পল টেস্টে পাঠানো হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : করোনা রোগী সন্দেহ করে লুকিয়ে থাকা উখিয়া থেকে একজনকে উদ্ধার করে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছে।

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়া থেকে ৮ মার্চ বুধবার রাতে লুকিয়ে থাকাবস্থা থেকে করোনা ভাইরাস উপসর্গ থাকা উক্ত রোগীকে উদ্ধার করা হয়েছে। উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পুলিশ সহ গিয়ে তাকে জনৈক পেঠান আলীর বাড়ি থেকে উদ্ধার করেন। পেঠান আলীর বাড়িটি তাৎক্ষণিক লকডাউন করে দেওয়া হয়েছে।

উদ্ধার করা রোগী হলো কক্সবাজার শহরের পাহাড়তলীর সাত্তার ঘোনার মৃত অছিয়র রহমানের পুত্র আবদুশ শুক্কুর (৬৫)। তার বাড়ি আগে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়ায় ছিলো। সে গত ২ দিন আগে উখিয়া গিয়ে লুকিয়ে থাকে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।