৮ এপ্রিল, ২০২৬ | ২৫ চৈত্র, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার

করোনা সংকটে অনন্য ভূমিকায় উখিয়ার এএসআই শামিম

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ দেশজুড়ে করোনাভাইরাস মহামারির এই সময়ে এমন অনন্য এক ভূমিকায় দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীর এক সদস্য এএসআই শামীম। জীবনের ঝুঁকি নিয়ে কক্সবাজারের উখিয়াতে রাত-দিন কাজ করছেন এএসআই শামিম। এ কাজে নেমে রীতিমতো অসহায় মানুষের ত্রাতারূপে আবিভূর্ত হয়েছেন তিনি। যেখানেই সমস্যা সেখানেই সবার আগে দুঃসময়ে পৌছে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা শামিম।

২৩ এপ্রিল বৃহস্পতিবার উখিয়ার হলদিয়া পালংয়ের পাতাবাড়ি বাজারে প্রতিদিনের ন্যায় সরকারের নির্দেশিত ডিউটি করতে যান এএসআই শামিম। ডিউটি চলাকালীন সময়ে একপর্যায়ে পাতাবাড়ি বাজারে অসহায় দরিদ্র এক ব্যাক্তি তার নজরে পড়েন। তৎমধ্যে ঐ ব্যাক্তির দুঃখ দুর্দশা মেটাতে পাশে দাড়ান ক্ষুদ্র এই সরকারি কর্মকর্তা তথা পুলিশ। তার ব্যাক্তিগত টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনে দিয়ে সাহায্যের হাত বাড়ান।

এএসআই শামীমের সাথে মুঠোফোনে কথা হলে বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে জাতির যে কোনো দুর্যোগ ও ক্রান্তিকালে আমরা জনগণের পাশে থেকেই কাজ করছি। আমরা তো আর ভয়ে ঘরে বসে থাকতে পারি না। করোনা সংক্রমণের শুরু থেকেই বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্য মাঠে রয়েছেন। দুই লক্ষাধিক সদস্যের এ বিশাল বাহিনীর সদস্যরা মাঠে থেকে সাধারণ মানুষকে নিরাপদ ও সুরক্ষিত রাখার কাজ করে যাচ্ছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।