২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

করোনা রোগীদের জন্য সদর হাসপাতালে ২০ শয্যার নতুন ইউনিট

ইমাম খাইর#
গুরুতর করোনা রোগী ব্যবস্থাপনার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ২০ শয্যা বিশিষ্ট ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে নতুন এই ইউনিট উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল।

তার আগে সুপার ডাক্তার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার মোঃ শাহিন আব্দুর রহমান চৌধুরী, সহকারি পরিচালক ডাক্তার রফিকুস সালেহীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০ শয্যা বিশিষ্ট ইউনিটের অর্থায়ন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা-ইউএনএইচসিআর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।