মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

করোনা প্রতিরোধে দিনমজুর দের সাবান,মাস্ক ও লিফলেট বিতরণ করেন টিপু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও জনসচেতনতায় সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করছে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু।টিপুর নেতৃত্বে বিভিন্ন এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুল আমিন টিপু বলেন, দেশের সকল দুর্যোগকালীন সময়ে ছাত্রলীগ তার ভূমিকা রেখেছে।কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে আজ ছাত্রলীগ আবার মাঠে নেমেছে।
করোনা ভাইরাসের সংক্রমণ থেকে দিনমজুর ও দরিদ্র মানুষদের রক্ষায় ছাত্রলীগ সারা বাংলাদেশে পরিশ্রম করে যাচ্ছে।

বিশ্বজুরে মহামারী আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)। সর্বশেষ খবর অনুযায়ী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩০ হাজার। এছাড়া আক্রান্ত হয়েছে পৌনে সাত লাখের কাছাকাছি মানুষ। ভয়াবহ এই করোনাভাইরাস চীন থেকে ছড়ালেও এখন এর মহামারীর কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।

শুধুমাত্র ইতালিতেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মেডিকেল টিমের সদস্য রয়েছেন ৫১ জন। গতকাল একদিনেই মারা গেছেন ৮৮৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৯২ হাজার ৪৭২ জন। এছাড়া স্পেনে মারা গেছে ৫ হাজারের বেশি মানুষ। তবে আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন। এছাড়া পাকিস্তানে আক্রান্তের সংখ্যা প্রায় ১৫শ ছাড়িয়েছে। মারা গেছেন ১২ জন। এছাড়া বাংলাদেশ ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে পাচজন মারা গেছেন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

শেয়ার করুন