২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

করোনা নিয়ে নতুন গুজব, নবজাতক দিল প্রতিষেধকের তথ্য!

বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাসের প্রতিষেধক নিয়ে নতুন এক গুজব ছড়িয়ে পড়েছে দেশের উত্তরবঙ্গে। শুধু তাই নয়, উত্তরবঙ্গের গণ্ডি পেরিয়ে সেই গুজব ছড়াতে শুরু করেছে পুরো দেশে।

লং, সাদা এলাচ আর আদা পানিতে সিদ্ধ করে খেলে করোনাভাইরাসে আক্রান্ত হবে না এমন গুজবটি গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ছড়িয়ে পড়ে দিনাজপুর ও রংপুরের কয়েকটি জেলায়। পরে রাত ১০ টার পরপরই এই দুই জেলার পার্বতীপুর, বিরামপুর, হিলি, বিরল, বদরগঞ্জ, তারাগঞ্জ, মিঠাপুকুরসহ সব অঞ্চলে ছড়িয়ে পড়ে গুজবটি।

এলাকাবাসির ভাষ্যমতে, দিনাজপুর জেলার পার্বতীপুরে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে এক নবজাতকের জন্ম হয়। জন্মের পরপরই কথা বলতে শুরু করে এই নবজাতক। সেই নবজাতক বলেছে, করোনাভাইরাস পার্বতীপুরেও আক্রমণ করেছে।

এই ভাইরাসের কোনও প্রতিষেধক নাই। তবে লং, সাদা এলাচ আর আদা পানিতে সিদ্ধ করে খেলে করোনাভাইরাস হবে না। দিনে যতবার সম্ভব খেতে হবে। সেই সঙ্গে রং চা চিনি ছাড়া খেলেও করোনাভাইরাস প্রতিরোধ করা যাবে। এসব প্রতিষেধকের কথা বলেই নবজাতকটি মারা গেছে।

এই গুজব ছড়িয়ে পরার পরেই রাত থেকে গ্রাম অঞ্চলের মানুষ লং, সাদা এলাচ আর আদা সিদ্ধ করে খাওয়া শুরু করেছে। উত্তরাঞ্চলের কয়েকটি উপজেলায় এসব খাওয়ার ধুম পড়ে গেছে।

বদরগঞ্জ উপজেলার শরিফুল নামের এক ব্যক্তি জানান, তিনি তার এক বড় ভাইয়ের কাছে এসব ওষুধের একথা শুনেছেন। সেই বড় ভাই ঘটনাটি শুনেছেন চায়ের দোকানে আড্ডা দেয়ার সময় এক রিকশা চালকের কাছ থেকে।

এদিকে, পার্বতীপুরে নবজাতকের জন্ম-মৃত্যু ও করোনাভাইরাসের প্রতিষেধকের কথা জানিয়ে দেওয়ার বিষয়টি ইতোমধ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু পার্বতীপুরে নবজাতকের জন্মের বিষয়টি জানতে গতকাল রাত থেকে সেখানে খোঁজ নেওয়া হলেও সেরকম কোনো জন্মজাতকের জন্ম ও মৃত্যুর বিষয়ে কোনও তথ্য জানা যায়নি।

তবে কিছুদিন আগে, আদা ও রসুন পানিতে ভিজিয়ে খেলে করোনাভাইরাস হবে না এমন তথ্য ছড়িয়ে পড়ার পর বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছিল, এসবের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই।

সূত্রঃ বিডি প্রতিদিন

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।