১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

করোনা ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র, মৃত্যুর সংখ্যা ৯৮ হাজার ছাড়াল

কোভিড-১৯ মহামারীতে প্রাণহানি ও আক্রান্ত বেড়েই চলেছে যুক্তরাষ্ট্র। রোজ হাজারো মানুষ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন।এ পর্য ন্ত প্রাণহানি লাখ ছুঁই ছুঁই।আক্রান্তও বেড়েই চলেছে সমানতালে। বলা চলে করোনা ঝড়ে লণ্ডভণ্ড ট্রাম্পের দেশ।
সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১শ’র বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে।
কোভিড-১৯ এ প্রাণহানি ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, রোববার সকাল ৯ টা পর্যংন্ত যুক্তরাষ্ট্রে ৯৮ হাজার ৬৮৩ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। আর মোট সংক্রমণ ধরা পড়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জনের দেহে।আর আক্রান্ত থেকে সেরে উঠেছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৪ জন।
এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ এ আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ১,১২৭ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৯৭ হাজার ৪৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ।
একদিনে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। প্রায় ২১ হাজার নতুন আক্রান্ত নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৬ লাখ ২১ হাজার ৬৫৮ জন, যা বিশ্বে মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ লাখ ৯ হাজার। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৪২ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ২১ লাখ ১২ হাজার।
আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, ৩ লাখ ৪৭ হাজার। তৃতীয়স্থানে আছে রাশিয়া, ৩ লাখ ৩৫ হাজার।
চতুর্থস্থানে আছে যুক্তরাজ্য, ২ লাখ ৫৮ হাজার; পঞ্চমস্থানে স্পেন, ২ লাখ ৩৫ হাজার।
মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য, ৩৬ হাজার ৭০০ ছাড়িয়েছে। তৃতীয়স্থানে আছে ইতালি, ৩২ হাজার ৭০০।

আটাশ হাজার ৬০০ ছাড়ানো মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে স্পেন। চারশোর মতো মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। ২২ ছাড়ানো মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।
আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০০; মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৮ জন।
শনিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ৩২ হাজার ৭৮ জন; মৃতের সংখ্যা ৪৫২ জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।