মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

কমিউনিটি পুলিশিং এর চট্টগ্রাম জেলা শ্রেষ্ঠ সিপিও হলেন এসআই সোহরাওয়ার্দী

শেয়ার করুন

রায়হান সিকদার,(লোহাগাড়া): পুলিশ জনতা জনতাই পুলিশ। আমরা মাদক ও জঙ্গী দমনে অঙ্গীকারাবন্ধ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশে কমিউনিটি পুলিশিং ডে-১৭ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিং এর চট্টগ্রাম জেলার সিপিও অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন লোহাগাড়া থানার সাহসী সেকেন্ড অফিসার এসআই মো: সোহরাওয়ার্দী (সরওয়ার)। গত ২৮ আগষ্ট বিকেলে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ডে-১৭ উপলক্ষে আয়োজিত সমাবেশে জেলার মাননীয় পুলিশ সুপার নূরে আলম মিনার কাছ থেকে জেলার শ্রেষ্ঠ পুরস্কারটি গ্রহণ করেছেন লোহাগাড়া থানার সুযোগ্য সেকেন্ড অফিসার মো: সোহরাওয়ার্দী (সরওয়ার)। কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সিপিও অফিসার হিসাবে এসআই সরওয়ার নির্বাচিত হওয়ায় লোহাগাড়া সর্বস্তরের জনসাধরণের পক্ষ থেকে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন