২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কমছে স্বর্ণের দাম

photo-1479055096দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দেড় হাজার টাকা কমানো হয়েছে। আগামীকাল সোমবার থেকেই নতুন মূল্য তালিকা কার্যকর হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুসের নতুন মূল্যতালিকায় ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ৪৬ হাজার ৮৮৯ টাকা। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৮ হাজার ৩৪৭ টাকা। প্রতি ভরিতে এক হাজার ৪৫৮ টাকা দাম কমানো হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৪৪ হাজার ৬৭৩ টাকা করা হয়েছে। বর্তমান বাজারে এর দাম ভরিপ্রতি ৪৬ হাজার ১৮৯ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩৯ হাজার ৫৯৯ টাকা থেকে কমিয়ে ৩৮ হাজার ৪৯১ টাকা করা হয়েছে। প্রতি ভরিতে এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৭ টাকা কমানো হয়েছে। বর্তমানে বাজারে বিক্রি হচ্ছে ২৭ হাজার ৫২৭ টাকা যা আগামীকাল থেকে ২৬ হাজার ১০ টাকা দরে বিক্রি হবে।
অন্যদিকে রুপার দাম কমিয়ে ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ৯৩৩ টাকা। বর্তমানে বাজারে প্রতি ভরি রুপা এক হাজার ২২৪ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ভরিতে ২৯১ টাকা কমানো হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতির ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান এনটিভি অনলাইনকে বলেন, বহির্বিশ্বে স্বর্ণের দাম কমায় দেশীয় বাজারে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগামীকাল থেকে কার্যকর হবে বলে তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।