মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদকঃ
খরচে চিকিৎসাসেবা দিচ্ছেন। নরমাল ডেলিভারি প্রায় ১০ হাজার টাকা এবং সিজারসহ তিন দিনের হাসপাতাল বিল ও প্রয়োজনীয় ওষুধ মিলিয়ে প্রায় ৩০-৩৫ হাজার টাকার মধ্যে চিকিৎসা সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন তিনি।

এছাড়া টেকনাফের দরিদ্র নারী মনোয়ারা বেগম দীর্ঘদিন জরায়ুর টিউমারে ভুগছিলেন। আর্থিক সংকটের কারণে চিকিৎসা নিতে না পারায় তার অবস্থা জটিল হয়ে পড়ে। পরে ডা. রোকসানা আকতারের কাছে গেলে রোগীর আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনা করে তিনি সহায়তার হাত বাড়ান এবং অপারেশনসহ পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে মনোয়ারা সুস্থ হয়ে চিকিৎসকের সঙ্গে দেখা করতে এসে আবেগঘন প্রতিক্রিয়া জানান।

কক্সবাজারের নিম্ন-মধ্যবিত্ত ও অসহায় প্রসূতি মায়েদের কাছে দিন দিন আস্থার প্রতীক হয়ে উঠছেন কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চেম্বার করা গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোছা. রোকসানা আকতার।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রসূতি রোগীদের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করে তিনি তুলনামূলক কম

ডা. রোকসানা আকতার বলেন, “অর্থের অভাবে যেন কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন-এই চিন্তা থেকেই আমি সাধ্যমতো মানবিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি। নানা অপপ্রচার ও হুমকি এলেও মানুষের জন্য এ কাজ অব্যাহত রাখতে চাই।”

স্থানীয় রোগী ও স্বজনদের মতে, স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার এ উদ্যোগ প্রসূতি মায়েদের জন্য আশার সঞ্চার করেছে।

শেয়ার করুন