৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কচ্ছপিয়ায় প্রধান শিক্ষক ইসহাকের স্মরণসভা অনুষ্ঠিত


রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রধান শিক্ষক মো.ইসহাকের স্মরণসভা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর আজিজুল হক।
উপজেলার সহকারি শিক্ষা কর্মকর্তা সেলিমগীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, ফাক্রিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাকের আহমদ, পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক হেলালী, অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক আহমদুর রহমান, কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা নুরুল আমিন, জাউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মিজানুর রহমান, জুমছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফইজুল্লাহ, সহকারি শিক্ষক এনামুল হক, মৌলভিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির, গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিউল আলম ও সহকারি শিক্ষক আমিন উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘পৃথিবীতে যতগুলো পেশা রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শিক্ষকতা পেশা। প্রধান শিক্ষক মো.ইসহাক ছিলেন একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও সুযোগ্য মানুষ গড়ার কারিগর। তাঁর অসংখ্য ছাত্র-ছাত্রী দেশে-বিদশে অত্যন্ত সুনামের সাথে ছড়িয়ে রয়েছে। এ জন্যেই তাঁর অকাল মৃত্যুতে গর্জনিয়া এবং কচ্ছপিয়া ইউনিয়নের শিক্ষাঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।’
এসময় মরহুম মো.ইসহাকের বড় ভাই, বড়জামছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাশেম, শুকমনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিদ্দিকুল আজাদ রাশেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।