মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

কচ্ছপিয়ায় ইসলামি ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ সভাপতি সংবর্ধিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: রামুর কচ্ছপিয়ায় ইসলামি ছাত্রসমাজের নবনির্বাচিত কেন্দ্রীয় সহসভাপতি ও কক্সবাজার জেলার সফল সভাপতি হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুরকে সংবর্ধণা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিকদার কমিউনিটি সেন্টারে ইসলামি ছাত্রসমাজের গর্জনিয়া ও কচ্ছপিয়া শাখার নেতাকর্মীরা ওই সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাওলানা মোস্তাক আহমদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, গর্জনিয়ার নাজের নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, নাপিতের চর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গির আলম, গর্জনিয়া এম.ই বিদ্যাপীঠের পরিচালক সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী, রামু উপজেলা ছাত্রসমাজের সভাপতি মো.দিদারুল আলম, সাধারণ সম্পাদক আতাউল্লাহ, ছাত্রসমাজের চাকমারকুল ইউনিয়ন সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ প্রমূখ। সভাপতিত্ব করেন কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি হাফেজ শহীদুল্লাহ। ইসলামি সংগীত পরিবেশন করেন আনোয়ার হোছাইন, অলি আহমদ ও রেজাউল করিম।
সংবর্ধিত অতিথি হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর বলেন, ‘ইসলামি ছাত্রসমাজ আদর্শ মানুষ গড়ার এক অনুষদ। মহানবী (স:) এর কালজয়ী আদর্শের আলোকে আলোকিত প্রজন্ম গড়ে তোলার জন্য ইসলামি ছাত্রসমাজের নেতাকর্মীরা কাজ করছে।’

শেয়ার করুন