২৯ জুন, ২০২৬ | ১৫ আষাঢ়, ১৪৩৩ | ১৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কচ্ছপিয়ার প্রয়াত হাসেম সওদাগরের স্ত্রীর জানাজা নামাজে মানুষের ঢল


প্রেস বিজ্ঞপ্তি: রামুর কচ্ছপিয়ার মৌলভিকাটার ব্যবসায়ী আলহাজ্ব প্রয়াত মো.হাসেমের দ্বিতীয় স্ত্রী আলহাজ্ব হালিমা বেগমের (৬০) জানাজা নামাজ মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এসময় নানা শ্রেণিপেশার লোকজনের ঢল নামে। নামাজে ইমামতি করেন মরহুমের ছেলে রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার প্রভাষক ও রামু উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমটির সভাপতি রফিকুল আলম।
জানাজা নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন- বিশিষ্ট মাওলানা মোস্তাক আহমদ, কচ্ছপিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা মোক্তার আহমদ, নুরুল আমিন কোম্পানি ও বর্তমান চেয়ারম্যান আবু মো.ইসমাঈল নোমান। পরে পারিবারিক কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়।
এদিকে জানাজা নামাজ শেষ করে হালিমা বেগমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তাঁর বাড়িতে যান- কচ্ছপিয়া ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী জাকের আহমদ, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম সিকদার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিকদার সোহেল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ। উল্লেখ্য, হালিমা বেগম গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে মারা যান। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার বাকি পাঁচ ছেলেরা হলেন- চকরিয়া সরকারি কলেজের প্রভাষক ফরিদুল আলম, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজুর ইসলাম, অস্ট্রেলিয়ায় আইন বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণকাজে নিয়োজিত শামশুল আলম, আরব আমিরাত প্রবাসি নুরুল আলম এবং কচ্ছপিয়ার ব্যবসায়ী শাহআলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।